২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় অভিযান, আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৩৬

ঢাকার ২০টি এলাকায় অভিযান চালিয়ে ৩৬ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2018, 05:10 PM

Updated : 25 Jul 2022, 08:29 PM

আটকদের মধ্যে ১০ জন শিশু ও নয়জন বৃদ্ধ। তাদেরকে তেজগাঁও মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ভর্তি করা হয়েছে। বাকি ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জামাল  উদ্দিন আহমেদ শুক্রবার সকালে অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে বলেন, তিন দিনব্যাপী অভিযানের অংশ হিসেবে  প্রথম দিন বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর, সোহরাওয়ার্দী উদ্যান, চানখারপুল, গেণ্ডারিয়া, টিটিপাড়াসহ ২০টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি বলেন, অভিযানে মোট ১৯৬৫টি ইয়াবা, প্রায় আড়াই কেজি গাঁজা, ৮ রাউন্ডগুলিসহ একটি পিস্তল পাওয়া গেছে।

এক প্রশ্নের জবাবে জামাল উদ্দিন বলেন, “সাদা চোখে দেখলে মনে হয় মাদকের আগ্রাসন বেড়েছে। তবে আমাদের গ্রেপ্তার ও উদ্ধার সংখ্যাও বেড়েছে।”

অধিদপ্তরের বর্তমান জনবলে মাদক নিয়ন্ত্রণ কঠিন বলে মন্তব্য করেন তিনি।