শাহজালালে ২১ সোনার বার জব্দ, বেবিচক কর্মীসহ আটক ২
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২১টি সোনার বারসহ রিয়াদফেরত এক যাত্রী এবং সোনা পাচারে সহায়তাকারী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক নিরাপত্তাকর্মীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।
গ্রেপ্তারা হলেন- বেবিচকের নিরাপত্তাকর্মী মুহাম্মদ আবু তালেব ও যাত্রী মোহাম্মদ বাসেত।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান, রিয়াদ থেকে বিমানের এসভি ৮০৮ ফ্লাইটে সোনা আসবে এমন খবর পেয়ে দুপুরে শুল্ক গোয়েন্দা দল বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ, ব্যাগেজ বেল্ট, অ্যাপ্রোন ও ইমিগ্রেশনসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন।
দুপুর ৩টা ১৫ মিনিটে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের পর শুল্ক গোয়েন্দা ও র্যাবের গোয়েন্দারা ওই ফ্লাইটের যাত্রী বাসেতকে শনাক্ত করে অনুসরণ করেন।
“এক পর্যায়ে ওই যাত্রীকে ট্রানজিট পয়েন্টে নিয়ে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান বিমানবন্দরে কর্মরত একজনের কাছে সঙ্গে আনা ২১টি সোনার বার হস্তান্তর করা হবে।
শুল্ক কর্মকর্তা মইনুল খান জানান, দুইজনকে কাস্টমস আগমনি হলের ব্যাগেজ কাউন্টারে আনার পর বাসেতের ব্যাগ তল্লাশি কাগজে মোড়ানো ২১টি সোনার বার পাওয়া যায়।
প্রতিটি ১১৬ গ্রাম ওজনের মোট ২১টি বার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ২৫ লাখ টাকা বলে জানান তিনি।
মইনুল আরো বলেন, আটক আবু তালেব সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মী হিসেবে ৩৪ বছর ধরে কর্মরত।
“তিনি সিভিল এভিয়েশনের সিকিউরিটি পাস নিয়ে এই সোনা চোরাচালানে সহায়তা করছিলেন।”
