নৃত্যই পারে মৈত্রী বন্ধন রচনা: নূর
সীমান্তের কাঁটাতার ডিঙ্গিয়ে বাংলাদেশ ও ভারতের মানুষকে এক সুতোতে বাঁধতে দুদেশেরই সংস্কৃতির অন্যতম উপাদান নৃত্য এক বড় ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
আসাদুজ্জামান নূর (ফাইল ছবি)
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই অনুষ্ঠানে কত্থক নৃত্য পরিবেশন করেন বাংলাদেশের শিল্পী মুনমুন আহমেদ ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে (আইজিসিসি) কথক নৃত্যের শিক্ষার্থীরা।
ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) জানিয়েছে, তাদের ৬ মাস মেয়াদী কথক নৃত্য প্রশিক্ষণ কোর্সের সমাপনী উপলক্ষে এ আয়োজনটি করা হয়েছে।
অনুষ্ঠানে ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, সংস্কৃতি সাম্প্রদায়িকতা, মৌলবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে কাজ করে। কুসংস্কারকে সংস্কৃতির শক্তি পরাজিত করা যায়।
অনুষ্ঠানে আলোচনা পর্বের পর মুনমুন আহমেদের পরিচালনায় ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের কত্থক শিক্ষার্থীরা নৃত্য নিয়ে আসে। শুরুতেই তারা পরিবেশন করেন ‘গুরুবন্দনা’। এরপর তিন তালে টুকরা, পারান্থ, তিহাই, লারি ও উঠান। এরপর ছিল মুনমুন আহমেদের একক পরিবেশনা।
মুনমুন ‘মোরে গাগারিয়া কাহে সাতায়ে’ গানের সঙ্গে ঠুমরিও পরিবেশন করে, যাতে তিনি রাধা-কৃষ্ণের মান-অভিমানের গল্প বর্ণনা করেন।
