২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগরতলা মামলার সাক্ষীর অসুস্থ ছেলে-মেয়েদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান

আগরতলা মামলার বৈরী সাক্ষী প্রয়াত কামাল উদ্দিন আহমেদের অসুস্থ দুই ছেলে ও এক মেয়ের চিকিৎসার জন্য ৯০ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজেম্ব প্রতিবেদন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 05:29 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম জানিয়েছেন,কামাল উদ্দিন আহমেদের ছেলে কামরুল হাসান আহমেদ ও খায়রুল হাসান আহমেদ এবং মেয়ে মেহের নিনি কামাল সোমবার দুপুরে শেখ হাসিনার কাছ থেকে চেক গ্রহণ করেন।

আশরাফুল আলম বলেন,“জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের প্রথম নৌ উপদেষ্টা কামাল উদ্দিন আহমেদ ব্যাপক জেল জুলুম ও নির্যাতনের শিকার হন এবং চরম শারীরিক যন্ত্রণা ভোগ করে মারা যান।”

পাকিস্তান আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশদ্রোহ মামলায় ফাঁসাতে চেয়েছিল ইসলামাবাদ সরকার, তাই আগরতলা মামলা নামে পরিচিত। জনতার বিক্ষোভে পাকিস্তান সরকারের ওই ষড়যন্ত্র বাস্তবায়িত হয়নি।