২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর নতুন পিএস তোফাজ্জল

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ মো. তোফাজ্জল হোসেন মিয়াকে নিজের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 06:00 PM

Updated : 08 Apr 2022, 05:48 PM

প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তোফাজ্জলকে তার একান্ত সচিব-১ নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তিনি প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে সাজ্জাদুল হাসানের স্থলাভিষিক্ত হলেন। বৃহস্পতিবারই সাজ্জাদকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী যতদিন তার পদে থাকবেন অথবা একান্ত সচিব-১ হিসেবে তোফাজ্জলকে বহাল রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন ততদিন এই কর্মকর্তা ওই পদে বহাল থাকবেন।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুবিভাগে বর্তমানে ২১ জন কর্মকর্তা আছেন।