৪৩ অতিরিক্ত ও যুগ্মসচিবের দপ্তর বদল
জনপ্রশাসনের ১৬ জন অতিরিক্ত সচিব এবং ২৭ যুগ্ম-সচিবের দপ্তর বদল করে দিয়েছে সরকার।
জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট স্থাপন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক অশোক কুমার বিশ্বাসকে কক্সবাজারের বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব এম বদরুল আরেফিন পেয়েছেন খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালকের দায়িত্ব।
অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো. আলমগীরকে হোটেল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
এছাড়া আরও ১৩ জন অতিরিক্ত সচিব এবং ২৭ জন যুগ্ম-সচিবের দপ্তর বদল করে আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
