নারী নির্যাতন মামলায় পরিচালক ইয়াসির আরাফাত গ্রেপ্তার
নারী নির্যাতনের মামলায় রাজধানীর রমনা থেকে চিত্র পরিচালক ইয়াসির আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, বুধবার রাতে তাকে রমনা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
