নওগাঁ লক্ষ্মীপুরে নতুন ডিসি
মাঠ প্রশাসনে রদবদলে নতুন জেলা প্রশাসক (ডিসি) পেয়েছে নওগাঁ ও লক্ষ্মীপুর জেলা।
আলাদা আদেশে নওগাঁর ডিসি মো. আমিনুর রহমানকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব এবং লক্ষ্মীপুরের ডিসি হোমায়রা বেগমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবীরকে প্রেষণে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দিতে তার চাকরি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
