২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভোটার দিবস’ ১ মার্চ পালনের সিদ্ধান্ত ইসির

বছরের প্রথম দিন কিংবা স্বাধীনতার পর নির্বাচন কমিশন পুনর্গঠনের দিন নয়, বরং স্বাধীনতার মাসের প্রথম দিনকেই ভোটার দিবস পালনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।

মঈনুল হক চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2017, 09:12 AM

Updated : 12 Jul 2022, 10:48 PM

এখনসরকারের সায় মিললে ভোটার হতে উদ্বুদ্ধ করতে প্রতিবছর দিনটি পালন করা হবে।

ইসিকর্মকর্তারা জানান, কমিশন সভায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, কমিশনারমো. রফিকুল ইসলাম ও শাহাদাত হোসেন চৌধুরী ১ মার্চকে ভোটার দিবস পালনে একমত হন। পাঁচসদস্যের কমিশনের মধ্যে সভায় উপস্থিত তিনজন একমত হওয়ায় তা কমিশনের সিদ্ধান্ত হিসেবেগৃহীত হয়েছে।

গত১৭ ডিসেম্বরের কমিশন সভায় ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ ভোটার দিবস বিষয়েএকটি প্রস্তাব উপস্থাপন করেন। তাতে ১ জানুয়ারি ও ৭ জুলাইকে বিবেচনা করতে বলা হয়েছিল।

মুক্তিযুদ্ধেরপর ১৯৭২ সালের ৭ জুলাই বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। আর ভোটার হওয়ার যোগ্যতানির্ধারণের ক্ষেত্রে ১ জানুয়ারিতে ব্যক্তির বয়স ১৮ বছর হচ্ছে কি না- তা বিবেচনা করেইসি।

Image
যে কোনো ভোট বাংলাদেশে উৎসবের আমেজ নিয়ে আসে (ফাইল ছবি)

যে কোনো ভোট বাংলাদেশে উৎসবের আমেজ নিয়ে আসে (ফাইল ছবি)

সভায়নির্বাচন কমিশনার শাহাদাত বলেন, যেহেতু প্রতিবছর ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হন তারাভোটার হওয়ার যোগ্যতা অর্জন করেন, তাই ১ জানুয়ারিকে ‘ভোটার দিবস’ করা যেতে পারে।

তখন১ জানুয়ারি ‘পাঠ্যপুস্তক দিবস’ পালনের বিষয়টি তুলে ধরা হয় তার কাছে।

নির্বাচনকমিশনার রফিকুল ইসলাম বলেন, যে তারিখে ভোটারের প্রথম তথ্য নিবন্ধন করা হয় সে তারিখেই‘ভোটার দিবস’ ঘোষণা করা যথাযথ হবে।

কমিশনসভার কার্যপত্রে দেখা যায়, ১ মার্চকে ‘ভোটার দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়ার পর দ্রুতএতে সরকারের অনুমোদন নিতে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছে।

Image
নির্বাচন ভবন

নির্বাচন ভবন

নির্বাচনকমিশনাররা জানান, ‘ভোটার দিবস’ পালনের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদের প্রচার-প্রচারণারগতি বাড়বে।

যেকোনো দিবস ঘোষণায় সরকারের সায় নিতে মন্ত্রিসভার অনুমোদন লাগে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বেমন্ত্রিসভায় অনুমোদনের পর গুরুত্ব বিবেচনায় ‘ক’, ‘খ’ ও ‘গ’ শ্রেণির যে কোনো একটি দিবসহিসেবে ভুক্ত করে পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

জাতীয়ভাবেএ দিবস কীভাবে উদযাপন করা হবে, সরকারের পক্ষ থেকে বাজেট কতটুকু বরাদ্দ দেওয়া হবে, তাবিবেচনায় যে কোনো একটি শ্রেণিতে রাখা হয় ওই দিবসকে।

পুরনো খবর:

‘ভোটার দিবস’ চায় ইসি
ভোটার দিবস: ১ জানুয়ারি বা ৭ জুলাই চায় ইসি