২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৭ ধারার মামলায় শাহজালালে একজন গ্রেপ্তার

তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2017, 12:53 PM

Updated : 12 Apr 2022, 12:59 AM

তারা বলছে, গ্রেপ্তার আসাদুজ্জামান নূর ওরফে আসাদ নূর একজন ব্লগার; নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে বরগুনার আমতলী থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

বরগুনা এসপি বিজয় বসাক জানান, সোমবার সন্ধ্যার পর তাকে শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আসাদ নূরের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে আমতলি থানায় একটি মামলা রয়েছে। শাহজালাল বিমানবন্দরে তার বিষয়ে জানিয়ে রাখা হয়েছিল।

বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তার নেপাল যাওয়ার খবর নিশ্চিত হয়ে সোমবার বরগুনা পুলিশকে খবর দেয়।

পুলিশ জানায়, আসাদ নূরের বিরুদ্ধে চলতি বছরের শুরুতে গত ১১ জানুয়ারি আমতলী থানায় তথ্যপ্রযুক্তি আইনে ওই মামলা দায়ের করেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী শাখার সভাপতি মুফতি ওমর ফারুক।

মামলায় গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে বলে জানান বরগুনার এসপি বিজয় বসাক।