জাসদ ছাত্রলীগের নেতৃত্বে সাজু-গৌতম
মো. শাহজাহান আলী সাজুকে সভাপতি এবং গৌতম শীলকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্যের কমিটি ঘোষণা করেছে শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের নেতৃত্বাধীন জাসদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ)।
বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম কেন্দ্রীয় কাউন্সিলে রোববার নতুন কমিটি ঘোষণা করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়ক দ্বীপে কাউন্সিলের উদ্বোধন করেন শহীদ ডা. শামসুল আলম খান মিলনের মা সেলিনা আখতার। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক অজয় রায়।
জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের কার্যকরী সভাপতি এহসানুল হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনটির সাবেক ও বর্তমান নেতারা বক্তব্য রাখেন।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে এসেছেন এহসানুল হাবিব, সাদেকুর রহমান সাগর, নাজমুল হুদা, রেজুয়ান ভূইয়া সোহেল এবং মো. হাসান।
যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, শিকদার সুমন আহমেদ, রাকেশ সরকার, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান রাহাত, জাকির হোসেন খান, মামুন আহমেদ মায়া, ইমরান হোসাইন মামুন, হাসান আজিজ জনি।
সহ-দপ্তর সম্পাদক মো. ফাহিমুর রহমান ফাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম সালাউদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল আরেফিন, অর্থ সম্পাদক মো. রতন আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রাশেদ বিন লতিফ রুপম, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক সঞ্জিত মহন্ত।
আন্তর্জাতিক সম্পাদক সৌরভ কুণ্ডু, আইন সম্পাদক সুমাইয়া জাহান অন্তরা, সমাজসেবা সম্পাদক মো. রুবেল, স্বাস্থ্য সম্পাদক জ্যোতি দেবনাথ, ক্রীড়া সম্পাদক আকাশ আহমেদ অভি, স্কুল সম্পাদক সোয়াইম সাদ আহমেদ রাইয়ান।
নতুন কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোস্তফিজুর রহমান, সঞ্জয় পাল, শাকিবুল হক, আকতারুজ্জামান রানা, একে এম আব্দুল মুহিত, মোকলেছুর রহমান, শাহরিয়ার মিলন, সৈয়দ মোস্তফা, স্বজন কুমার দাস, সংগ্রামী মোহন উচ্ছাস আবুল হোসেন, সামিয়া ইসলাম স্বর্ণা এবং প্রীতম মজুমদার।
কাউন্সিলে অন্যদের মধ্যে জাসদ একাংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ডাকসুর সাবেক জিএস মুশতাক হোসেন, সাবেক কার্যকরী সভাপতি মোখলেছুর রহমান মুক্তাদির, ইমরান হাবিব রুমন ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব লিটন নন্দী উপস্থিত ছিলেন।
