২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসে নানা আয়োজন

নানা আয়োজনে দেশে প্রথমবারের জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালনের প্রস্তুতি নিয়েছে তথ্য ও যোগাযোগা প্রযুক্তি বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2017, 08:03 PM

Updated : 12 Apr 2022, 12:53 AM

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে দিবসটির সূচনা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগ।

পরে সকাল ৮টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে বের করা হবে একটি শোভাযাত্রা।

ওইদিন বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আলোচনা সভা হবে, যেখানে প্রধান অতিথি থাকবেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

এখানেই বিতরণ করা হবে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার ২০১৭’।

বিকাল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে রয়েছে কনসার্ট অনুষ্ঠিত হবে তথ্যপ্রযুক্তি বিভাগের আয়োজনে।

জেলা পর্যায়েও দিবসটি পালনে নানা উদ্যেগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইসিটি বিভাগ ।

এছাড়াও দিবসটি উদযাপনে আইসিটি ডিভিশনের উদ্যোগে ও ইয়াং বাংলার আয়োজনে অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর সহযোগিতায় সারাদেশের ৪১টি জেলার ১২৩টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবে বিকাল ৩টা-৫টা এই প্রতিযোগিতা হবে।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রতি বছর ১২ ডিসেম্বর জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস  উদযাপনের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্প্রসারণের ক্ষেত্রে বর্তমান সরকারের অবদান প্রচারের পাশাপাশি তরুণ প্রজন্ম যেন তাদের মেধা-মননের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবে নিজেদেরকে সম্পৃক্ত করতে উদ্বুদ্ধ হয়, সে বিষয়ে ভূমিকা রাখতে সক্ষম হবে।

প্রতি বছর ১২ ডিসেম্বর ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ হিসেবে পালনের প্রস্তাব গত নভেম্বরে অনুমোদন দেয় মন্ত্রিসভা।

পুরনো খবর:

১২ ডিসেম্বর জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস