শেকৃবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি নোটিস বোর্ডেও ভর্তি পরীক্ষার ফল পাওয়া যাচ্ছে। মূল মেধা তালিকা থেকে ২০ ও ২১ ডিসেম্বর শিক্ষার্থী ভর্তি করা হবে। ক্লাস শুরু হবে ২ জানুয়ারি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধা ও অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীদের ৬ থেকে ১০ ডিসেম্বর বিকাল ৫টার মধ্যে শেকৃবির ওয়েবসাইটের মাধ্যমে অনুষদভিত্তিক অপশন পূরণ করতে হবে।
“অটোমাইগ্রেশন ফলাফল ও অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে ২৪ ডিসেম্বর। অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে আগামী ২৬ ডিসেম্বর।”
ভর্তি পরীক্ষায় পাওয়া নম্বর এবং এসএসসি ও এইচএসসিতে পাওয়া জিপিএ’র ভিত্তিতে শেকৃবির ভর্তি পরীক্ষার মেধাতালিকা করা হয়েছে। এবার মেধা তালিকায় সর্বোচ্চ স্কোর ৮৩ এবং সর্বনিম্ন স্কোর ৫৯ দশমিক ২৫।
শেকৃবির চারটি অনুষদে ৬৮২টি আসনের বিপরীতে গত ১ ডিসেম্বর ভর্তি পরীক্ষায় ৩৮ হাজার ১৬৩ জন শিক্ষার্থী অংশ নেন।
