২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক শেখ মাসুদুল হক আর নেই

সাংবাদিক ও লেখক শেখ মাসুদুল হক আর নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2017, 10:25 PM

Updated : 19 Aug 2022, 06:05 PM

বৃহস্পতিবার বেলা আড়াইটায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মৃত্যু হয়েছে তার।

এই সাংবাদিকের বয়স হয়েছিল ৭৫ বছর।

মাকসুদুল হক বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে তার স্ত্রী তৌহিদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

মাসুদুল হকের কর্মজীবনের শুরু স্কুল শিক্ষকতা দিয়ে, অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিসেও কাজ করেছেন কিছুদিন।

সাপ্তাহিক পূর্বাণীর প্রতিবেদক হিসেবে তিনি সাংবাদিকতা শুরু করেন। বিভিন্ন পত্রিকায় কাজ করার পর সর্বশেষ দৈনিক ইত্তেফাকের জ্যেষ্ঠ সহ সম্পাদক ছিলেন তিনি।

‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়’, ‘বাংলাদেশ : বারুদে জন্ম যার’, ‘র অ্যান্ড সিআইএ’ সহ ৯টি গ্রন্থ প্রকাশ হয়েছে তার। সামনের বই মেলায় প্রকাশ হওয়ার কথা রয়েছে আরও দুটি গ্রন্থ।

শুক্রবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মাকসুদুল হকের জানাজা হবে। এরপর খুলনার খালিশপুরে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তৌহিদা বেগম।