২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘আনসারউল্লাহর দুই জঙ্গি’ আটক

ঢাকার গেণ্ডারিয়া থেকে নিষিদ্ধ জঙ্গি দল আনসারউল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন দুই সদস্যকে আটক করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2017, 11:03 AM

Updated : 19 Aug 2022, 06:04 PM

সোমবার রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ থেকে ট্রেনে এসে গেণ্ডারিয়ায় নামার পর তাদের আটক করা হয় বলে র‌্যাব-১০ এর  অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান।

তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা নিশ্চিত হয়েছি, তারা আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য।”

র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, আটক দুজনের সাংগঠনিক নাম আব্দুর রাজ্জাক ওরেফে মাসুম (২৬) এবং আব্দুল মোমিন ওরফে সোহেল (২৫)।

তাদের কাছ থেকে কিছু বিস্ফোরক ও উগ্র মতবাদের বই জব্দ করা হয়েছে বলে মহিউদ্দিন ফারুকী জানান।

তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছে, নারায়ণগঞ্জের কোনো এক স্থানে জঙ্গি প্রশিক্ষণ শেষে তারা ঢাকায় আসে। এরপর তাদের রাজশাহীর দিকে যাওয়ার পরিকল্পনা ছিল।

ওই দুইজনকে আটকের পর তাদের নিয়ে র‌্যাব আরও কয়েকটি স্থানে অভিযান চালায় বলে মহিউদ্দিন ফারুকী জানান।