২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরইউ ক্রীড়া উৎসবে গোলক নিক্ষেপে প্রথম কামাল

প্রাইম ব্যাংক-ডিআরইউ ক্রীড়া উৎসবে নিক্ষেপে প্রথম হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক কামাল হোসেন তালুকদার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2017, 10:27 PM

Updated : 19 Aug 2022, 05:55 PM

প্রতিযোগিতায় মিনি ম্যারাথনে প্রথম হয়েছেন চ্যানেল আইয়ের তরিকুল ইসলাম মাসুম ও (নারী সদস্য বিভাগে) নাগরিক টিভি’র শাহনাজ শারমীন।

বৃহস্পতিবার ডিআরইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষদের মিনি ম্যারাথনে আমাদের সময়ের আসাদুর রহমান দ্বিতীয় এবং দৈনিক বর্তমানের রহমান আজিজ তৃতীয় হয়েছেন।

 নারী সদস্যদের মিনি ম্যারাথনে মোহনা টিভির নাজনীন আক্তার দ্বিতীয় ও সমকালের সাজিদা ইসলাম পারুল তৃতীয় হয়েছেন।

গোলক নিক্ষেপে জনকন্ঠের রুমেল খান দ্বিতীয় ও জাগো নিউজে’র সাঈদ শিপন তৃতীয় হয়েছেন। 

সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড পিআরডি মনিরুজ্জামান টিপু।