২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গবেষণায় নতুন প্রযুক্তি উদ্ভাবনে মনোযোগী হওয়ার পরামর্শ জ্বালানি উপদেষ্টার

গবেষণায় নতুন প্রযুক্তি উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2017, 12:55 AM

Updated : 19 Aug 2022, 05:55 PM

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘অ্যাপ্লাইড রিসার্চ অন এনার্জি অ্যান্ড পাওয়ার’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, “গবেষণা হতে হবে উদ্ভাবনধর্মীয়, যাতে কিছু তৈরি করে ব্যবহারিক কাজে প্রয়োগ করা যায়। তবে এই উদ্ভাবনের পরেও অনেকগুলো চ্যালেঞ্জ থাকে, তার মধ্যে বাসা বাড়ি ও শিল্প-কারখানায় ব্যবহারের উপযোগী করে তৈরি করা।

“বর্তমানে এনার্জি ব্যবহারের সময় অনেক অপচয় হয়, তা কীভাবে রোধ করা যায়, কমানো যায় এবং এই এনার্জি কীভাবে সংরক্ষণ করা যাবে, তা নিয়েও উদ্ভাবনের চেষ্টা করতে হবে।”

তিনি বলেন, “সরকার কর্মস্থলগুলোতে নতুন যন্ত্রপাতি ব্যবহার করতে চায়, যাতে কর্মক্ষেত্রে একটা নতুনত্ব আসে।একইসঙ্গে উৎপাদনশীলতা ও কর্মক্ষমতাও বাড়ে।

“নতুন প্রযুক্তি উদ্ভাবনের ফলে যেমন শিক্ষার্থী ও গবষেকদের জ্ঞান আরও সমৃদ্ধ হবে, তেমনি সাধারণ মানুষও লাভবান হবে।”

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান দেশের নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

কর্মশালায় অন্যদের মধ্যে বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের চেয়ারপারসন শাহীন আহমেদ চৌধুরী, স্রেডার সদস্য সেলিমা জাহান, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস-চেয়ারম্যান জসীম উদ্দীন, সামিট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মো. আজিজ খান ও বিএসআরইএ’র সভাপতি দিপল চন্দ্র বড়ুয়া বক্তব্য দেন।