বিমানবন্দরে ২ কেজি সোনা উদ্ধার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় দুই কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দল।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মো.সাইদুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুর দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের ৩ নম্বর বোর্ডিং ব্রিজের টয়লেট হতে এ সোনা উদ্ধার করা হয়।
সোনার বারগুলো টয়লেটের ময়লার ঝুড়ির মধ্যে কালো স্কচটেপে মোড়ানো দুটি বান্ডেলে লুকানো ছিল।
এক কেজি ওজনের একটি ও ৫০০ গ্রাম ওজনের একটি এবং ২০০ গ্রাম ওজনের বার উদ্ধার করা হয় বলে জানান তিনি।
এই সোনার আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকা।
