২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ পেলেন সাবের হোসেন

আন্তঃসংসদীয় সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখার জন্য রাশিয়ার রাষ্ট্রীয় পদক ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ পেয়েছেন সংসদ সদস্য ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2017, 05:35 PM

Updated : 11 Oct 2022, 02:38 PM

পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেনের দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে আইপিইউর ১৩৭তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ পদক দেন।

গত ৯ অক্টোবর প্রেসিডেন্ট পুতিন স্বাক্ষরিত রাষ্ট্রীয় পদক সংক্রান্ত ৪৭৫ নম্বর প্রেসিডেন্টশিয়াল ডিক্রিতে বলা হয়, আন্তঃসংসদীয় সম্পর্ক উন্নয়নে বিশাল ভূমিকা রাখার জন্য ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সাথে রাশিয়ান ফেডারেশনের ফেডারেল অ্যাসেম্বলির পারস্পরিক সমঝোতা ও সহযোগিতা সূদৃঢ় করতে ভূমিকা রাখার জন্য সাবের হোসেনকে এ পদক দেওয়া হয়।

১৯৯৪ সালে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন এ পদক দেওয়া শুরু করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরষ্কার গ্রহণ করে সাবের হোসেন চৌধুরী তা তার নিজ নির্বাচনী এলাকা ঢাকা-৯ এর জনগণ ও যেসব এমপি উত্তম বিশ্ব বিনির্মাণে কাজ করেছেন তাদের উৎসর্গ করেন।