২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ মাসের মধ্যে মেট্রোরেল দৃশ্যমান হবে: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে মেট্রোরেলের কাজের অগ্রগতি দৃশ্যমান হবে বলে তিনি আশা করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2017, 04:53 PM

Updated : 11 Oct 2022, 02:37 PM

বুধবার উত্তরার দিয়াবাড়ীতে মেট্রোরেল প্রকল্পের ‘লোড টেস্টিং’ কাজ দেখতে গিয়ে ওবায়দুল কাদের এই আশার কথা বলেন।

Image
রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে বুধবার মেট্রোরেল প্রকল্পের কাজ ঘুরে দেখেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: তানভীর আহাম্মেদ

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে বুধবার মেট্রোরেল প্রকল্পের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকরা। ছবি: তানভীর আহাম্মেদ

তিনি বলেন, গতবছর হলি আর্টিজান বেকারিতে হামলায় সাতজন জাপানি পরামর্শকসহ ২২ জন নিহত হওয়ার পর মাঝখানে কাজ কিছুদিন থেমে থাকলেও এখন পুরোদমে এগিয়ে চলছে। এখন পর্যন্ত ১০ থেকে ১২ শতাংশ কাজ শেষ হয়েছে।

“জাপানি কনসালটেন্টদের মর্মান্তিক মৃত্যু এ কাজ মাস ছয়েক পিছিয়ে দিয়েছে। মেট্রোরেল অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিল। এই প্রকল্পটি আবার গতি পেয়েছে। জাইকার ফান্ডিংও বন্ধ হয়নি। যে কোম্পানিগুলোর কাজ করার কথা, তারা কাজ করছে। এখন ফুল সুইংয়ে কাজ চলছে।”

জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-জাইকার অর্থায়নে ২০ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেল প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রায় ২২ হাজার কোটি টাকার এ প্রকল্পে জাইকা সহায়তা দিচ্ছে ১৬ হাজার ৬০০ কোটি টাকা।

Image
রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে বুধবার মেট্রোরেল প্রকল্পের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকরা। ছবি: তানভীর আহাম্মেদ

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে বুধবার মেট্রোরেল প্রকল্পের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকরা। ছবি: তানভীর আহাম্মেদ

Image
রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে বুধবার মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হয়েছে, আনা হচ্ছে ভারী যন্ত্রাংশ। ছবি: তানভীর আহাম্মেদ

উত্তরা তৃতীয় পর্যায় থেকে মিরপুর, ফার্মগেইট. শাহবাগ হয়ে মতিঝিলি শাপলা চত্বর পর্যন্ত মেট্রোরেলের ৬ নম্বর এই  রুটে থাকবে ১৬টি স্টেশন। প্রতি ঘণ্টায় উভয়দিকে ৬০ হাজার যাত্রী মেট্রোরেলে চড়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

ওবায়দুল কাদের বলেন, “এখন আগারগাঁওয়ে কাজ হচ্ছে। পায়ারের সঙ্গে স্প্যান যুক্ত করার পর পদ্মাসেতুর সুপার স্ট্রাকচার যেমন দৃশ্যমান হয়েছে, আমরা আশা করছি, মেট্রোরেলও আগামী ছয় মাসের মধ্যে জনগণের মধ্যে দৃশ্যমান হবে।”

প্রথম পর্যায়ে ২০১৯ সালের মধ্যে আগারগাঁও পর্যন্ত কাজ শেষ করে ২০২০ সালে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

Image
রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে বুধবার মেট্রোরেল প্রকল্পের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকরা। ছবি: তানভীর আহাম্মেদ

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে বুধবার মেট্রোরেল প্রকল্পের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকরা। ছবি: তানভীর আহাম্মেদ

Image
রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে বুধবার মেট্রোরেল প্রকল্পের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকরা। ছবি: তানভীর আহাম্মেদ

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে বুধবার মেট্রোরেল প্রকল্পের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকরা। ছবি: তানভীর আহাম্মেদ

মন্ত্রী বলেন, এমআরটি লাইন-৬ হওয়ার পর এআরটি-১ এবং এমআরটি-৫ এর কাজ শুরু হবে।

“এ দুটি প্রকল্পের জন্যও জাপান সরকার বরাদ্দ করেছে। অর্থ বরাদ্দ একটা প্রক্রিয়ার মধ্যে আছে। তাদের সঙ্গে আমাদের একটা ঋণচুক্তি হয়ে গেছে। প্রসেস ইজ আন্ডার ওয়ে।”