২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নামে ফেইসবুক আইডি খুলে প্রতারণা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নামে একটি ভুয়া আইডি খুলে প্রতারণার মাধ্যমে মানুষের লাখলাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যােব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2017, 08:45 PM

Updated : 12 Apr 2022, 12:29 AM

রিপন চন্দ্র তালুকদার (৩৯) নামে ওই ব্যক্তিকে রোববার রাতে গ্রেপ্তার করা হয় বলে র্যা বের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, পাসপোর্ট তৈরি এবং সিঙ্গাপুর, মালয়শিয়া, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরবের ভিসা প্রসেসিং এর নাম করে রিপন এবং তার সহযোগীরা মানুষের কাছ থেকে টাকা নিত।

এই চক্রের আরও কয়েকজনের নাম পাওয়া গেছে জানিয়ে র্যা ব বলেছে, তাদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে।