২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বন্যার্তদের পাশে আইপিডিসি

সিরাজগঞ্জের তিনটি এলাকায় আশ্রয়হীন বন্যাদুর্গতদের আবাসন সহায়তা দিয়েছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি ফাইন্যান্স লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2017, 01:25 AM

Updated : 19 Aug 2022, 05:39 PM

ভাতুরিয়া, দক্ষিণ মাইঝাইল ও বেলকুচি এলাকার বন্যার্ত মানুষদের জন্য আইপিডিসি খাদ্য এবং ফ্রি মেডিকেল চেক-আপ সুবিধা দেওয়ার পাশাপাশি নতুন ঘরও তৈরি করে দেওয়া হচ্ছে।

এই উদ্যোগ সম্পর্কে আইপিডিসি ফাইন্যান্স-এর হেড অব কর্পোরেট কমিউনেকেশন্স মাহজাবীন ফেরদৌস বলেন, “এ বছরের বন্যার ভয়াবহতার মাত্রা অনেক মানুষকে অসহায় করে দিয়েছে। নিয়মিত সাহায্যের পাশাপাশি আমরা বন্যার্তদের জন্য থাকার আশ্রয়ের ব্যবস্থা করে দিচ্ছি।আমরা চাই তারা নতুন করে জীবন শুরু করুক।”

এ প্রকল্পে এক্স ক্যাডেট ফোরাম আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে বলে জানিয়েছেন তিনি।