২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণখানে মার্কেটের পাশে গ্রেনেড

রাজধানীর দক্ষিণখানের একটি মার্কেটের পাশে পড়ে থাকা একটি ব্যাগ থেকে দুটি গ্রেনেড উদ্ধার হয়েছে।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2017, 09:52 PM

Updated : 19 Aug 2022, 05:39 PM

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গোয়ালটেক এলাকার সালমা মার্কেটের পাশে কালো রংয়ের ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উদ্বেগের মধ্যে কয়েক ঘণ্টা অপেক্ষার পর পুলিশের বোমা নিস্ক্রিয়কারী দল গিয়ে সেখান থেকে দুটি গ্রেনেড উদ্ধার করে বিস্ফোরণ ঘটায় বলে দক্ষিণখান থানার ওসি তপন চন্দ্র সাহা জানান।

এছাড়া ওই ব্যাগের মধ্যে একটি চাপাতি পাওয়া গেছে জানিয়েছেন তিনি।

কে বা কারা ওই ব্যাগ রেখে গেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।