২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিসিএলের ফোনের সঙ্গে মোবাইলের সংযোগ দিনভর বন্ধ

কারিগরি ত্রুটির কারণে প্রায় ১২ ঘণ্টা বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ফোনের সঙ্গে মোবাইল ফোন থেকে যোগাযোগ করা যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2017, 06:49 PM

Updated : 19 Aug 2022, 05:29 PM

মঙ্গলবার ভোর সাড়ে ৫টা থেকে বিটিসিএলের ল্যান্ড ফোন থেকে কোনো মোবাইল ফোনে কল যাচ্ছিল না এবং মোবাইল ফোন থেকেও ল্যান্ড ফোনে কল দেওয়া সম্ভব হচ্ছিল না।

দুপুরে বিটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ সরবরাহে ত্রুটির কারণে মগবাজার বিটিসিএলের এএনএস গেটওয়ে এক্সচেঞ্জের কয়েকটি ‘সিগনালিং কার্ডে’ ত্রুটি দেখা দেয়।

“এর ফলে বিটিসিএলের সাথে মোবাইল গ্রাহকদের যোগাযোগ সকাল থেকে বিচ্ছিন্ন রয়েছে।”

পরে সন্ধ্যা পৌনে ৬টায় বিটিসিএলের অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে কারিগরি ত্রুটি সারিয়ে ল্যান্ড ফোনের সঙ্গে মোবাইলের যোগাযোগ পুনরায় চালুর কথা জানানো হয়। 

দিনভর বিটিসিএলের ঢাকা, চট্রগ্রাম, খুলনা ও সিলেটের গ্রাহকদের সঙ্গে মোবাইল থেকে যোগাযোগ করা যাচ্ছিল না । তবে বগুড়া ও বরিশালের গ্রাহকদের এই বিড়ম্বনায় পড়তে হয়নি।

বিটিসিএলের তথ্য অনুযায়ী বর্তমানে রাষ্ট্রায়ত্ত্ব এ কোম্পানির সাড়ে সাত লাখ ফোন সংযোগ রয়েছে।