২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকবাজারে সেবিকার ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর চকবাজার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক সেবিকার লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2017, 02:57 AM

Updated : 19 Aug 2022, 05:17 PM

পলিয়া পারভীন পাখি (২৮) নামে ওই সেবিকার বাড়ি জয়পুরহাটে, বাবার নাম আবুল কালাম আজাদ।

চকবাজার থানার এসআই মো. মমতাজ বলেন, রোববার রাত ৯টার দিকে উমেশ দত্ত রোডের একটি বাসার ষষ্ঠ তলার একটি কক্ষ থেকে পাখির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

বাড়ির মালিকের উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা মমতাজ বলেন, পাখি ওই কক্ষে খালেদা নামে একজনের সঙ্গে থাকতেন। ঘটনার সময় খালেদা বাসার বাইরে ছিলেন।

“তিন মাস আগে পাখি ও খালেদা ওই কক্ষে বসবাস শুরু করেন। বিকালে বাড়িওয়ালা নাসিরের কাছে পাখির স্বামী আরফাত রহমানের একটি ফোন আসে। ফোনে আরাফাত নাসিরকে জানায়, পাখিকে ফোনে পাওয়া যাচ্ছে না।

“নাসির ষষ্ঠ তলায় গিয়ে পাখিকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে দরজায় ধাক্কা দিয়ে তা ভেতর থেকে আটকানো পান।”

পরে নাসিরের কাছ থেকে খবর পেয়ে চকবাজার থানা পুলিশের একটি দল দরজা ভেঙে পাখির লাশ উদ্ধার করে বলে জানান এসআই মমতাজ।

পাখির স্বামী আরাফাত জয়পুরহাটে চাকরি করেন। তাদের কোনো সন্তান নেই।