২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ভবন থেকে পড়ে কনস্টেবলের মৃত্যু

রাজধানীর মিরপুর-১৪ নম্বরে পুলিশ লাইনস ব্যারাকে একটি ভবনের উপর থেকে পড়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2017, 12:58 PM

Updated : 19 Aug 2022, 05:13 PM

মো. শফিকুল ইসলাম নামে ২০ বছর বয়সী ওই পুলিশ কনস্টেবলের বাড়ি ময়মনসিংহ জেলায়। এ বছর মে মাসে তিনি পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন।

পুলিশ অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত পরিদর্শক মো. আজিমুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ লাইনসের নয় নম্বর ভবনের ছয়তলার একটি কক্ষে থাকতেন শফিকুল।

“সকালে সে ছয় তলার ব্যালকনি থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

পরিদর্শক আজিম বলেন, ছয়তলার ব্যালকনিতে কোমর পর্যন্ত  রেলিং রয়েছে। সেখান থেকে শফিকুল কীভাবে নিচে পড়ে গেলেন, তা তাৎক্ষণিকভাবে কেউ বলতে পারেননি।