অতিরিক্ত সচিব মাকসুদ পাটোয়ারী ওএসডি
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাকসুদুর রহমান পাটোয়ারীকে ওএসডি করেছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন উইংয়ের দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তাকে ওএসডি করে বৃহস্পতিবার আদেশ প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মাকসুদ পাটোয়ারী বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে ইউএনও গাজী তারিক সালমনকে হেনস্তার ঘটনাটির সংশ্লিষ্টতা রয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
বরিশালের আগৈলঝাড়ার ইউএনও থাকাকালে এক শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি দিয়ে স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্র ছাপানোয় সম্প্রতি এক আওয়ামী লীগ নেতার মামলার পর হেনস্থার শিকার হন তারিক।
ওই কাজের জন্য তারেকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে স্থানীয় পর্যায় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশও করা হয়েছিল।
ব্যাপক সমালোচনার মধ্যে বরিশাল ও বরগুনার জেলা প্রশাসককে ওএসডি করা হয়। এরপর ওএসডি হলেন অতিরিক্ত সচিব মাকসুদ পাটোয়ারী।
