২১ অগাস্ট হামলা: আসামি উজ্জ্বলের সাফাই সাক্ষ্য
একুশে অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলায় জেএমবি সদস্যখালেদ সাইফুল্লাহর পক্ষে তার স্ত্রীর পর উজ্জ্বল ওরফে রতন নামেরআরেক আসামির সাফাই সাক্ষ্য শুরু হয়েছে।
মঙ্গলবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক শাহেদ নুরুদ্দিনের কাছেতিনি সাফাই সাক্ষ্য দেন।
এর আগে আসামি খালেদ সাইফুল্লাহওরফেরফিকুল ইসলাম সবুজের পক্ষে তার স্ত্রী হালিমা খাতুন সাদিয়ার সাক্ষ্য শেষ হয়।এরপর বিচারক উজ্জ্বলের সাক্ষ্যগ্রহণ করেন।
বিচারক বুধবার সাফাই সাক্ষ্যের পরবর্তী দিন রেখেছেন বলে আদালতের সাঁটলিপিকার ওয়ালিউল ইসলাম বাদল জানিয়েছেন।
ফাইল ছবি
এর আগে ১২ জুন মামলাটিতে জামিনে ও কারাগারে থাকা ৩১ আসামির আত্মপক্ষ শুনানি হয়।
আলোচিত এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট ৫১১ জন সাক্ষীর মধ্যে ২২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়।
২০০৪ সালের ২১ অগাস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার এ মামলায় আসামিদের মধ্যে খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলার তিন তদন্ত কর্মকর্তা তৎকালীন বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম জামিনে আছেন।
অন্যদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ২৪ জন কারাগারে এবং বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমানসহ ১৯ জন পলাতক।
এছাড়া যুদ্ধাপরাধে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় এ মামলা থেকে তার নাম বাদ যায়।
মামলার আরেক আসামি মুফতি হান্নানের ফাঁসি হয়েছে ২০০৪ সালে সিলেটে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলার মামলায়।
