২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনাম সফরে স্পিকার

ভিয়েতনামের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির আমন্ত্রণে সাতদিনের সফরে ঢাকা ছেড়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2017, 05:23 PM

Updated : 19 Aug 2022, 05:06 PM

বুধবার দুপুরে দেশটির রাজধানী হ্যানয়ের উদ্দেশে স্পিকার ঢাকা ছাড়েন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, সফরের সময় স্পিকার ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রেন দাই কোয়াং, প্রধানমন্ত্রী গুয়েন জুয়ান ফুক, ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট গুয়েন থি কিম গ্যানসহ ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদ সদস্য ইমরান আহমদ, পংকজ নাথ, এ এম নাইমুর রহমান এবং সংসদ সচিব আবদুর রব হাওলাদার রয়েছেন।

সফর শেষে ২৫ জুলাই শিরীন শারমিনের দেশে ফেরার কথা রয়েছে।