নিয়োগের দাবিতে অনশনে এনটিআরসিএ পরীক্ষায় উত্তীর্ণরা
বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগে ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ’র পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি না পাওয়ায় প্রতিবাদী সমাবেশ ও অনশন কর্মসূচি করছে নিয়োগবঞ্চিতরা।
শনিবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচিতে এনটিআরসিএ নিবন্ধিত হয়েও নিয়োগবঞ্চিত থাকা প্রায় পাঁচ হাজার জন দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে এসে অংশ নেয়।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “এনটিআরসিএ নামক প্রতিষ্ঠান পূর্বের ১-১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নিবন্ধিতদের নিয়োগ না দিয়েই আবারও বর্তমানে ১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা কোনোভাবেই কাম্য নয়।”
এনটিআরসিএর বিরুদ্ধে বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগও আনেন জাহাঙ্গীর।
কর্মসূচি চলাকালীন দুপুর পৌনে ১টার দিকে অনশনস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি।
