২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যেষ্ঠ সচিব হলেন চার কর্মকর্তা

জনপ্রশাসনের আরও চারজন সচিবকে জ্যেষ্ঠ সচিব করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2017, 06:54 PM

Updated : 11 Apr 2022, 11:56 PM

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার চার সচিবকে জ্যেষ্ঠ সচিব করে আদেশ জারি করেছে। এদেরকে আগের কর্মস্থলেই পদায়ন করা হয়েছে।

এই কর্মকর্তারা হলেন-কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর (সচিব) এম আসলাম আলম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান এবং সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার আনোয়ারুল ইসলাম।

নতুন চারজনকে নিয়ে জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জন।

২০১২ সালের ৯ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার জনপ্রশাসনে জ্যেষ্ঠ সচিবের পদ চালু করে।