ঢাকায় ৪০ হাজার ইয়াবা উদ্ধার
ঢাকার কলাবাগান, এলিফ্যান্ট রোড ও পশ্চিম রাজাবাজারে অভিযান চালিয়ে ৪০ হাজারটি ইয়াবা বড়ি উদ্ধার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববারের এই অভিযানে কয়েকজন ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন অধিদপ্তরের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটকরা সবাই চিহ্নিত মাদক ব্যবসায়ী।”
গ্রেপ্তার ব্যক্তিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে তা জানানো হবে বলে জানিয়েছেন মুকুল চাকমা।
