২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে এক দিনে তিন চালান আটক, জব্দ ১৭ কেজি সোনা 

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া নয় কেজি সোনাসহ থাইল্যান্ডফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 10:11 AM

Updated : 19 Aug 2022, 05:01 PM

এ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিন দফায় প্রায় ১৭ কোজি সোনার চালান আটক করা হল বাংলাদেশের প্রধান এই বিমানবন্দরে। 

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান, সিরাজুল ইসলাম নামের ৪১ বছর বয়সী এক যাত্রী ব্যাংকক এয়ারের একটি ফ্লাইটে বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকায় নামেন।

গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক গোয়েন্দারা তাকে চ্যালেঞ্জ করেন। পরে তার শরীর তল্লাশি করে এক কেজি ওজনের নয়টি সোনার বার এবং আরও কয়েক টুকরো মিলিয়ে ২৭৮ গ্রাম সোনা পাওয়া যায়।

মইনুল খান বলেন, জব্দ ৯ কোজি ২৭৮ গ্রাম সোনার বাজার মূল্য আনুমানিক ৪ কোটি ৬০ লাখ টাকা।

 

এর আগে বুধববার সকালে ওমানের মাস্কাট থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের দুই নারী যাত্রীর কাছ থেকে মোট চার কেজি ৬০০ গ্রাম ওজনের মোট ৪০টি সোনার বার জব্দ করা হয়। 

আর সন্ধ্যায় বিমানবন্দরের ১ নম্বর বোর্ডিং ব্রিজের টয়লেটে ঝুরির মধ্যে টেপ মোড়ানো অবস্থায় পাওয়া যায় মোট ২ কেজি ৮০০ গ্রাম ওজনের দশটি সোনার বার। 

সোনার এসব চালান আটকের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে।

পুরনো খবর:

‘সোনা ফলা’ বিমানবন্দর