২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে ৩ কেজি সোনা উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় তিন কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 12:16 AM

Updated : 11 Apr 2022, 11:53 PM

ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার এইচএম আহসান কবির বলেন, বুধবার সন্ধ্যা ৬টায় বিমানবন্দরের ১ নং বোর্ডিং ব্রিজের টয়লেটে এই সোনা পাওয়া যায়।

সোনার বারগুলো টয়লেটের ঝুরির মধ্যে স্কচটেপ মোড়ানো ২টি বান্ডেলে লুকানো ছিল। দুই কেজি ওজনের ২টি ও ১০০ গ্রাম ওজনের ৮টি করে মোট ১০টি বার উদ্ধার করা হয়।

এই বারগুলোর মোট ওজন ২ কেজি ৮০০ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।

ধারণা করা হচ্ছে, কাস্টমসের নজরদারিতে সোনাপাচারের সুযোগ না পেয়ে চোরাচালানিরা এ সোনাটয়লেটে ফেলে গেছে।