২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াকে নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশ

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনকর্মের উপর একটি স্মারক গ্রন্থ প্রকাশ করেছে জিয়া পরিষদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 12:15 AM

Updated : 11 Apr 2022, 11:53 PM

মঙ্গলবার রাতে ঢাকার গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

জিয়ার ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মারক গ্রন্থ প্রকাশ করা হয়। জিয়া পরিষদের প্রকাশনায় ১৮৪ পৃষ্ঠার এই গ্রন্থের দাম ধরা হয়েছে আড়াইশ টাকা।

জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আবদুল্লাহহিল মাসুদের পরিচালনায় অনাড়ম্বর এই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বক্তব্য রাখেন। তারা জিয়াউর রহমানের জীবনকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল কাইয়ুম, জিয়া পরিষদের নেতা অধ্যাপক এম সলিমুল্লাহ খান, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক আবদুল কুদ্দুস, অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক হারুনুর রশীদ ও সংগঠনের মহাসচিব অধ্যাপক এমতাজ হোসেন, অধ্যাপক ওবায়দুল ইসলাম, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন।