২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামে নতুন রাষ্ট্রদূত সামিনা নাজ

কূটনীতিক সামিনা নাজকে ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2017, 09:47 PM

Updated : 19 Aug 2022, 04:58 PM

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের এই কর্মকর্তা বর্তমানে ভারতের মুম্বাইয়ে বাংলাদেশের উপ-হাই কমিশনারের দায়িত্বে রয়েছেন।

তিনি এর আগে নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাস, নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশন এবং নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।           

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন সামিনা নাজ।