২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাভেল্লা হত্যামামলার সাক্ষীকে বৈরী ঘোষণা করে জেরা

রাজধানীর গুলশানে ইতালির নাগরিক চেজারে তাভেল্লা হত্যার আলোচিত মামলায় রাষ্ট্রপক্ষের একসাক্ষীকে বৈরী ঘোষণা করে জেরা করেছে রাষ্ট্রপক্ষ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2017, 10:32 PM

Updated : 19 Aug 2022, 04:52 PM

রাজধানীর বাড্ডা এলাকার ব্যবসায়ী তৌফিকুর রহমানসোমবার রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিতেএসেছিলেন। কিন্তু ঘটনার বিষয়ে ‘কিছুই জানেন না’ বলে বিচারকের কাছে জবানবন্দি দেওয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বৈরী ঘোষণা করে উল্টো তাকে জেরা করেন।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন এই মামলার আসামির তালিকায় বিএনপি নেতা এম এ কাইয়ুমও রয়েছেন।

সোমবারব্যবসায়ী তৌফিকুরের পাশাপাশি প্রকৌশলী শেখ এ জেড এম ফয়সাল মাহমুদ নামে আরও একজন সাক্ষ্য দেন বলে রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী তাপস পাল জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“রাষ্ট্রপক্ষের এই সাক্ষী সাক্ষ্য দিতে এসে মামলার ঘটনার সমর্থনে সাক্ষ্য দিয়েছেন। তিনি ঘটনার দৃশ্য ধারণ করা সিসিক্যামেরাটির প্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রকৌশলী।তার সাহায্যে তদন্তকর্তা সিসি ক্যামেরার ফুটেজ(ভিডিওচিত্রও স্থিরচিত্র) জব্দ করেন।”

বিচারক কামরুল হোসেন মোল্লা আগামী ২০ জুন পরবর্তী সাক্ষ্যের জন্য দিন ঠিক করেন বলে জানান তাপস পাল।

আলোচিত এ মামলাটিতেএখন পর্যন্ত ২০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

বিএনপি নেতা কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে গত বছরের ২৫ অক্টোবর আদালতে এই মামলার অভিযোগ গঠন করা হয়।

এর আগে একই বছরের ২৮ জুন গোয়েন্দা পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

অন্য ছয় আসামি হলেন- কাইয়ুমের ভাই আবদুল মতিন এবং তামজিদ আহমেদ ওরফে রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগনে রাসেল, শাখাওয়াত হোসেন ওরফে শরিফ ও মো. সোহেল ওরফে ভাঙরি সোহেল।

এর মধ্যে তামজিদ, রাসেল চৌধুরী, মিনহাজুল ও শাখাওয়াত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই চারজন ও মতিন কারাগারে রয়েছেন। কাইয়ুম ও সোহেল পলাতক।

২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান দুই নম্বরের ৯০ নম্বর সড়কেদুর্বৃত্তদেরগুলিতে নিহত হন তাভেল্লা।

তিনি নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও কো-অপারেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।