২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৬ ইউনিয়নে ভোট ১৩ জুলাই

নির্বাচন কমিশন আগামী ১৩ জুলাই ৫৬টি ইউনিয়ন পরিষদে ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2017, 07:30 PM

Updated : 19 Aug 2022, 04:47 PM

রোববার ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, মামলা ও অন্যান্য জটিলতায় স্থগিত ২৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও ৩৩টি ইউনিয়ন পরিষদের সাতটিতে চেয়ারম্যানসহ বিভিন্ন শূণ্যপদে আগামী ১৩ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি জানান, তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় ১২ জুন, বাছাই ১৪ জুন ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২১ জুন।

যেসব ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- ঠাঁকুরগাওয়ের রানীসংকৈল উপজেলার হোসেনগাঁও, নন্দুয়া ও বাচোর; টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা, শোলাকুড়ি, অরণখোলা, কুড়ালিয়া, আউশনারা, কুড়াগাছা, বেরীবাইদ, ফুলবাগচালা এবং সদর উপজেলার ছিলিমপুর, কাকুয়া, কাতুলী ও মাহমুদনগর;  বরিশালের মেহেন্দীগঞ্জের আন্ধারমানিক, লতা, জয়নগর, চর একারিয়া, গোবিন্দপুর, শ্রীপুর ও আলিমাবাদ এবং ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার কাইতলা (উত্তর) ।