২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরঘাটে মার্কেটে অগ্নিকাণ্ড

ঢাকার সদরঘাটের ইস্টবেঙ্গল মার্কেটে একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ড হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2017, 01:56 AM

Updated : 11 Apr 2022, 11:34 PM

বৃহস্পতিবার রাত ১২টা ১৮ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা কিছুক্ষণের মধ্যে তা নিয়ন্ত্রণে আনে বলে বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বহুতল ওই মার্কেট ভবনের পঞ্চম তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীরা স্বল্প সময়ে নিয়ন্ত্রণ করায় ততটা ক্ষয়ক্ষতি হয়নি।