২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2017, 05:54 PM

Updated : 11 Apr 2022, 11:31 PM

বৃহস্পতিবার বিকালে এমিরেটস এয়ালাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান।

বিমান বন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

এছাড়া ডিপ্লোম্যাটিক কোরের ডিন, মন্ত্রি পরিষদ সচিব, তিনবাহিনীর প্রধান, পুলিশের আইজিসহ পদস্থ সরকারি কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

গত ২৪ এপ্রিল যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন রাষ্ট্রপ্রধান হামিদ। পরে সেখান থেকে ২৯ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির ফ্রাঙ্কফুর্ট যান তিনি।

লন্ডনে মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করান তিনি।

৭৪ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমার সমস্যায় ভুগছেন। প্রায় প্রতিবছরই তাকে চিকিৎসা নিতে বিদেশে যেতে হচ্ছে।