২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকে মুক্তিযোদ্ধা কোটায় শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য মুক্তিযোদ্ধা কোটায় সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে; নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন দুই হাজার ৯১৪ জন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2017, 09:18 PM

Updated : 19 Aug 2022, 04:17 PM

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের জেলাওয়ারি রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।

উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে বা জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে সংগ্রহ করে সনদ ও কাগজপত্রের চার সেট অনুলিপিসহ গেজেটেড কর্মকর্তাকে দিয়ে সত্যায়িত করাতে হবে এবং আগামী ২৫ এপ্রিল বিকাল ৫টার মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সরাসরি জমা দিতে হবে।

২০১৬ সালের ১২ নভেম্বর মুক্তিযোদ্ধা কোটায় শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ছয় হাজার ৫২৩ জন। তাদের মৌখিক পরীক্ষা নিয়ে এবার চূড়ান্ত ফল ঘোষণা করা হল।