২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্র্যাক প্লাটুন’ সদস্য মুক্তিযোদ্ধা ইকবাল মারা গেছেন

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় মারা গেছেন মুক্তিযোদ্ধা মো. ইকবাল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2017, 06:04 PM

Updated : 19 Aug 2022, 03:52 PM

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার অধীনে আলোচিত ‘ক্র্যাক প্ল্যাটুন’- এর সদস্য হিসেবে ঢাকা এবং পার্শ্ববর্তী পূর্বাঞ্চলে অপারেশনের দায়িত্বে ছিলেন মুক্তিযোদ্ধা ইকবাল৷

ক্র্যাক প্ল্যাটুনের সদস্যদের কাছে ‘ইকু ভাই’ ও ‘ইকু মামা’ হিসেবে পরিচিত ছিলেন তিনি৷

যুদ্ধে যাওয়ার আগে শহীদ আলতাফ মাহমুদ ও অন্যদের সঙ্গে মিলে ঢাকার মুক্তিযোদ্ধাদের নানাভাবে সাহায্য করতেন ইকবাল ৷ তার বাসার পাশে আলতাফ মাহমুদকে নিয়ে ক্র্যাক প্ল্যাটুনের অস্ত্র-সস্ত্র মাটির নিচে লুকিয়ে রেখেছিলেন তিনি ৷

সেই অস্ত্রের খোঁজ পেয়েই পাকিস্তানি মিলিটারি আলতাফ মাহমুদকে ধরে নিয়ে হত্যা করে৷

১৯৪৫ সালে ভারতের কলকাতায় জন্ম নেওয়া ইকবাল একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে ত্রিপুরার মেলাঘর ও বাগমারায় প্রশিক্ষণ নেন।

মৃত্যুকালে স্ত্রী রওনক ইকবাল, এক ছেলে ও এক মেয়ে এবং দুই নাতিসহ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এই মুক্তিযোদ্ধা৷

বুধবার বাদ-আছর ধানমণ্ডি ঈদগাহ্ মসজিদে তার নামাযে জানাযা হবে ৷