মিরপুরে পুড়ল বাউনিয়া বস্তি
ঢাকার মিরপুর বাউনিয়া বস্তিতে আগুন লেগে প্রায় ৩০টি ঘর পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ফায়ার সার্ভিস নিয়্ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে বস্তিতে আগুন লাগে।
নয়টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
আগুনে প্রায় ৩০টি ঘর পুড়েছে জানিয়ে মিজান বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক তিন লাখ টাকা হবে।
তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
