২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহানারা জামানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামানের স্ত্রী জাহানারা জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2017, 12:50 PM

Updated : 11 Apr 2022, 10:57 PM

এক শোক বার্তায় রাষ্ট্রপতি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

জাহানারা জামান বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে রোববার রাত সাড়ে ১২টার দিকে ৮৪ বছর বয়সে ঢাকার গুলশানে নিজের বাসায় মারা যান।

জাহানারা-কামারুজ্জামানের চার সন্তানের মধ্যে এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি।