কামরাঙ্গীরচরে পুড়ল কারখানা, বসতঘর
ঢাকার কামরাঙ্গীরচরে আগুন লেগে আধা-পাকা দুটি কারখানা ও একটি বসতঘরের মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে ঝাউলাহাটি এলাকায় বৈদ্যুতিক গোলাযোগ থেকে এ আগুন লাগে।
“খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”
আগুনে একটি প্যাকেজিং কারখানা, একটি বিস্কুট তৈরির কারখানা ও একটি বসতঘরের কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
