২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্ন আদালতে নতুন ৭৯ বিচারক

নবম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৭৯ প্রার্থী সহকারী জজ হিসাবে নিয়োগ পেয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2017, 06:37 PM

Updated : 19 Aug 2022, 03:24 PM

তাদের নিয়োগ ও পদায়ন করে রোববার আইন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবার রহমান সরকারের স্বাক্ষরে প্রজ্ঞাপন জারি করা হয়।

এই কর্মকর্তাদেরকে আগামী ২২ জানুয়ারিন সকালেই পদায়নকৃত এলাকার জেলার জেলা ও দায়রা জজের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত হননি মর্মে তাঁর নিয়োগপত্র বাতিল হবে বলেও জানানো হয়েছে।