মন্ত্রীর নামে ভুয়া প্রত্যয়নপত্র নিয়ে ধরা
মন্ত্রণালয়ের ডিও প্যাডে নৌমন্ত্রী শাজাহান খানের নামে ভুয়া প্রত্যয়নপত্র সংগ্রহ করায় একব্যক্তিকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
এতে বলা হয়, নৌমন্ত্রীর নাম, ছবি ও মন্ত্রণালয়ের ডিও প্যাড ব্যবহার করে মন্ত্রীর স্বাক্ষর স্ক্যান করে ভুয়া প্রত্যয়নপত্র সংগ্রহ করায় মোতালেবকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তবে মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা বা কর্মচারী মন্ত্রীর ডিও প্যাডে তার স্বাক্ষর স্ক্যান করে ভুয়া প্রত্যয়নপত্র তৈরি করে দিয়েছিল সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।
এ নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারাও মুখ খোলেননি।
