পল্লবীতে দুই ‘জেএমবি’ আটক
রাজধানীর পল্লবী থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে আটকের খবর দিয়েছে র্যাব।
র্যাব-৪ এর এএসপি অনু মং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে পল্লবী থেকে তাদের আতিকুর রহমান মিলন ও খাদেমুল ইসলাম ওরফে খাদেম নামের দুই জেএমবি সদস্যকে আটক করা হয়।
আটকরা জেএমবির সারোয়ার-তামিম গ্রপের সদস্য জানিয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে আতিক সংগঠনের সদস্যদের অর্থের জোগান দিত আর সংগঠনের কাজে ঘর ছেড়ে আসা সদস্যদের আশ্রয়দাতা ছিল খাদেমুল।”
পরে সংবাদ সম্মেলন করে আটকদের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে এসএমএস জানিয়েছেন র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান।
