২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে স্মারক ডাকটিকেট অবমুক্ত

স্বাধীনতাযুদ্ধে বাঙালির বিজয়ের ৪৫তম বার্ষিকীতে স্মারক ডাক টিকেট ও খাম অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2016, 11:18 AM

Updated : 12 Apr 2022, 03:32 AM

গণভবনে শুক্রবার সকালে প্রধানমন্ত্রী বিশেষ সিল ব্যবহার করে পাঁচটি স্মারক ডাক টিকেট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন।

বাংলাদেশ ডাক বিভাগ বিজয় দিবসের এই স্মারক ডাকটিকেটগুলোর দাম ঠিক করেছে ১৬ টাকা, তিন টাকা, সাত টাকা, দশ টাকা ও ১২ টাকা। দুটি উদ্বোধনী খামের মূল্য নির্ধারণ করা হয়েছে দশ টাকা করে।

বিজয় দিবস উপলক্ষে এদিন দুটি ডেটা কার্ড ও স‌্যুভেনিরও উন্মুক্ত করেন প্রধানমন্ত্রী।

স্মারক ডাক টিকেট, খাম ও ডেটা কার্ড প্রথমে জিপিও থেকে বিক্রি শুরু হবে, পরে অন্যান্য ডাকঘরেও পাওয়া যাবে।

অন‌্যদের মধ‌্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।