মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রথম সচিব সোহরাব
শিক্ষা মন্ত্রণালয়কে দুই ভাগ করার পর নতুন এক বিভাগে সচিব নিয়োগ দিয়েছে সরকার।
শিক্ষা সচিবের দায়িত্বে থাকা মো. সোহরাব হোসাইনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণলয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সচিব নিয়োগের আদেশ গত ৩০ নভেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে।
রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী গত ৩০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়কে পুনর্গঠন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ভাগ করেন।
